ভাঙল দীর্ঘ নীরবতা, অপারেশন সিঁদুর নিয়ে কবিতা লিখলেন বিগ বি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে সরব হয়েছেন বলিউডের বহু তারকা। কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কোনও কথা বলতে দেখা যায়নি বিগ বি অমিতাভ বচ্চনকে।
একের পর এক তারকা যখন সেনার ‘অপরেশন সিঁদুর’-এর প্রশংসার প্রতি মুখর, সেখানে বিগ-বি-র দীর্ঘ নীরবতা নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছিল জল্পনা, প্রশ্ন ও কটাক্ষ।

অবশেষে রবিবার সকালে সেই নীরবতা ভেঙে আবেগপ্রবন হয়ে একটি কবিতা পোস্ট করলেন অমিতাভ, যেখানে উঠে এল পহেলগাঁও কাণ্ডের বর্ণনা, সেনার বীরত্ব এবং এক বিধবার মর্মান্তিক যন্ত্রণার ছবি।
এদিন এক্স হ্যান্ডেলের পোস্টে অমিতাভ লেখেন, “ছুটির কাটানোর সময়, সেই রাক্ষস একজন নিরীহ স্বামী-স্ত্রীকে টেনে বাইরে নিয়ে যায়। স্বামীকে নগ্ন করে ফেলে, তথাকথিত ধর্মীয় কর্তব্য পালনের পর, যখন সে তাঁকে গুলি করতে শুরু করে, তখন স্ত্রী হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে অনুরোধ করল, ‘আমার স্বামীকে হত্যা করো না।’ কিন্তু সেই কাপুরুষ রাক্ষস নির্মমভাবে তাঁর স্বামীকে গুলি করে তাঁকে বিধবা করে দিল। স্ত্রী যখন চিৎকার করে বলল, ‘আমাকেও মেরে ফেল!’ রাক্ষস বলল, ‘না! ‘….’ গিয়ে বল!”

এরপর অপারেশন সিঁদুরের জন্ম কীভাবে হল তা নিয়ে বিগ-বি লেখেন, “ওই মেয়েটির মনের অবস্থার সঙ্গে মিলিয়ে আমার পূজনীয় পিতার একটি কবিতার লাইন মনে পড়ছে: ধরা যাক সেই মেয়ে ‘…’-র কাছে গেল, আর বলল: ‘হ্যায় চিতা কী রাখ কর ম্যায়, মাঙ্গতি সিঁন্দুর দুনিয়া’…(বাবার পংক্তি) এবং ‘…’ দিয়ে দিলেন সিঁদুর!!! অপরেশন সিঁদুর!!!” পোস্টের শেষেও বাবা হরিবংশ রাই বচ্চনের একটি কবিতার অংশ উল্লেখ করেছেন অমিতাভ। যা ‘অগ্নিপথ’ ছবিতেও ব্যবহৃত হয়েছিল। তা হল, ‘তু না থামেগা কভি, তু না মুড়েগা কভি, তু না ঝুকেগা কভি/ কর শপথ, কর শপথ, কর শপথ! অগ্নিপথ! অগ্নিপথ! অগ্নিপথ!!!’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*