রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিবার গভীর রাতে ছত্তিশগড়ের রায়পুরে ট্রেলার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।কমপক্ষে ১৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই বিষয়ে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে রায়পুর জেলার রায়পুর-বালোদাবাজার সড়কে সারাগাঁওয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।
এই দুর্ঘটনায় চার শিশু সহ ৯ জন মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Be the first to comment