রোজদিন ডেস্ক, কলকাতা :- ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২৩ থেকে ২৮ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’- যা প্রস্তাব করেছে শ্রীলঙ্কা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত আর্দ্র গরম এবং অস্বস্তি বজায় থাকবে। মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হালকা সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে এই ঝড় বৃষ্টির পরিমান বাড়তে পারে। উইকেন্ডে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তারই মধ্যে ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বৃহস্পতিবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে তাপপ্রবাহের সম্ভাবনা। তাপপ্রবাহের পরিস্থিতিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে।
ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আট জেলায়। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।

Be the first to comment