মোদিজি রাজনীতির হোলি খেলতে এসেছেন, চ্যালেঞ্জ করছি এখনো ভোট হলে আমরা জিতবো, বাংলায় কোনোদিন বিজেপি আসবে না : মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-  রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী, মোদিকে তীব্র কটাক্ষ মমতার।
বৃহস্পতিবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ারের সভা থেকে একাধিক প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেন মোদি। এর অব্যবহিত পর নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এদিন আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী মোদি বলেন, “বাংলার শাসক দলের স্বার্থপর রাজনীতি সাধারণ মানুষকে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে ৷” অপারেশন সিঁদুর নিয়ে তিনি বলেন, “সিঁদুর খেলার ভূমিতে এসে বলতে চাই, মা-বোনেদের সিঁদুর মোছার দুঃসাহস দেখানো জঙ্গিদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, বাংলার মানুষ নিষ্ঠুর সরকার চায় না ৷ তৃণমূলের শাসন ব্যবস্থায় তাঁদের কোনও বিশ্বাস নেই।”
এরপরই, ঠিক দুপুর সাড়ে ৩টে নাগাদ বলতে শুরু করলেন মমতা। প্রথমেই কথা বললেন আসন্ন দুর্যোগের প্রস্তুতি নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। উত্তাল থাকবে সমুদ্রও। উপকূলে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। গভীর সমুদ্রে যেতেও বারণ করা হয়েছে। উপকূলে প্রস্তুতিও নিয়েছে প্রশাসন। এরপরই ভারতের ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘ওই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ কেন্দ্র দিয়েছেন। এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। যে সময় বিজেপির সমর্থকেরাও দেশের হয়ে গলা ফাটাচ্ছেন, সেই সময় নির্বাচনী প্রচারের অংশ হিসাবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী!’’
মোদীর জনসভা নিয়ে মমতা বলেন, ‘‘উনি বিভাজনের রাজনীতি করছেন। কেন আজ ওঁকে আসাম থেকে লোক নিয়ে আসতে হল? তার মানে উত্তরবঙ্গের মানুষ ওঁকে চিনে গিয়েছেন। ওঁর উপর আর মানুষের বিশ্বাস নেই।’’
নরেন্দ্র মোদীকে লক্ষ্য করেও সরাসরি আক্রমণ শানালেন মমতা। তিনি বললেন, ‘‘উনি আগে নিজেকে চা-ওয়ালা বলতেন। পরে বললেন, পাহারাদার! আর এখন সিঁদুর বেচতে এসেছেন?’’

বিস্তারিত আসছে…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*