রোজদিন ডেস্ক,কলকাতা:- বাগদান সারলেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং। রবিবার লখনৌর এক হোটেলে প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সম্পন্ন হলো তাঁর। কেকেআর-এর এক সিনিয়র ক্রিকেটারের বিয়েতে রিঙ্কুর সঙ্গে আলাপ হয় প্রিয়ার। সেই সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়িয়েছে।

প্রিয়া সমাজবাদী পার্টির নেতা তুফানি সরোজের মেয়ে। বাবার পদাঙ্ক অনুসরণ করেই তাঁর রাজনীতিতে নাম লেখানো। বারাণসীর করখিয়াওঁ গ্রামের মেয়ে তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মছলিশহর থেকে সমাজবাদী পার্টির হয়ে ভোটে লড়েছিলেন প্রিয়া। মাত্র ২৫ বছরেই তিনি লোকসভায় পৌঁছেছেন। এই মুহূর্তে দেশের সর্বকনিষ্ঠ সাংসদ তিনি।

নিজের সংসদীয় এলাকায় বিপুল জনপ্রিয় প্রিয়া। তবে রাজনীতির পাশাপাশি পড়াশোনাতেও বরাবর তুখোড় তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। এলএলবি ডিগ্রি কাজেও লাগিয়েছেন প্রিয়া। তাঁকে সুপ্রিম কোর্টে মামলা লড়তে দেখা গিয়েছে অতীতে।

Be the first to comment