রোজদিন ডেস্ক, কলকাতা :- ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের তরফ থেকে সম্প্রতি ২ কোটিরও বেশি অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে সন্দেহজনক হিসেবে। আপনার অ্যাকাউন্টও বন্ধ হতে পারে। ফলে এই সিদ্ধান্তের পরে আপনার এখনই যাচাই করে নেওয়া উচিত এই ভুল আপনিও করছেন কিনা টিকিট বুকিংয়ের সময়। আর দেখে নিতে হবে আপনার আপনার অ্যাকাউন্টে আধার সংযোগ রয়েছে কিনা।
বর্তমানে আইআরসিটিসির অধীনে সক্রিয় রয়েছে ১৩ কোটি গ্রাহকের অ্যাকাউন্ট, কিন্তু এদের মধ্যে মাত্র ১.২ কোটি অ্যাকাউন্টই আধার-যাচাইকৃত। আইআরসিটিসি সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত নন-আধার অথেন্টিকেটেড অ্যাকাউন্টগুলিকে নিরীক্ষণ করা হবে। যদি সন্দেহজনক কিছু মনে হয়, তাহলে এই সমস্ত অ্যাকাউন্টগুলি স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
যে সমস্ত যাত্রীরা তৎকাল ও প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং করেন, তাদের জন্য সুবিধা করে দিতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্র। রেলওয়ে অনলাইন টিকিট বুকিং করার জন্য বট বা স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করছে এমন গ্রাহকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

Be the first to comment