আর কোনো বন্ধুত্ব নেই, ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক দ্বন্দ্ব প্রকাশ্যে চরমে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- ইলন মাস্কের সঙ্গে আর সম্পর্ক নেই বলেই সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্ককে হুঁশিয়ারিও দিলেন ট্রাম্প, যে যদি ডেমোক্রেটিক প্রার্থীদের উপরে টাকা ঢালেন, তবে তার পরিণতি ভয়ঙ্কর হবে।

প্রসঙ্গত, ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন, তাঁর হয়ে প্রচার-সবই করেছিলেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। বন্ধুত্বের প্রতিদানে ট্রাম্পও উজাড় করে দিয়েছিলেন ভালবাসা। শুধু মাস্ককে নিজের পাশে রাখতে আস্ত একটা নতুন প্রশাসনিক দফতরই তৈরি করে ফেলেছিলেন। এমন হরিহরআত্মা বন্ধুত্ব, কিন্তু টিকল না বেশিদিন। হঠাৎই ভাঙল বন্ধুত্ব, আর তারপরই চরম তিক্ততা প্রকাশ্যে।

এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম রয়েছে, এই দাবি করেছিলেন ইলন মাস্ক। একদিন পরে যদিও সেই পোস্ট ডিলিট করে দেন। তবে বিষয়টা ভালভাবে নেননি ট্রাম্প। ইলন মাস্ককে যৌন অপরাধী জেফারি এপস্টেইনের সঙ্গে জুড়ে প্রেসিডেন্ট পদকেই অপমান করেছেন ইলন মাস্ক, এমনটাই দাবি ট্রাম্পের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*