রোজদিন ডেস্ক, কলকাতা:- অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রায় উলুবেড়িয়ায় বাইক চালিয়ে মিছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।অন্যদিকে বনগাঁয় তিরঙ্গা যাত্রায় পথে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রবিবার হাওড়ার ফুলেশ্বর বাস স্ট্যান্ড থেকে খলিসানি কালিতলায় গিয়ে শেষ হয় বাইক র্যালি। হাওড়া গ্রামীণ জেলা বিভিন্ন বিধানসভা থেকে বিজেপির কর্মী সমর্থকরা বাইক র্যালিতে অংশ নিয়েছিলেন। অন্যদিকে বনগাঁর গাইঘাটায় তিরঙ্গাযাত্রায় অংশ নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
উলুবেড়িয়ায় আজকের এই বাইকে মিছিলে দলীয় পতাকা ছাড়াই শুধু জাতীয় পতাকা নিয়ে করা হয় এই বাইক মিছিল। তাঁদের বক্তব্য ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই মিছিলের আয়োজন করেছে দল, তাই জাতীয় পতাকা নিয়ে তাদের এই বাইক মিছিল।

Be the first to comment