ফের এসএসসি অভিযানের ডাক দিল ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– ফের এসএসসি অভিযানের ডাক দিল ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। আগামী ১২ জুন, মঙ্গলবার সল্টলেক থেকে স্কুল সার্ভিস কমিশনের দফতর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে। চাকরিহারাদের দাবি, রিভিউ পিটিশনের আগে তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য ফর্ম ফিল আপ করবেন না। পরীক্ষাতেও বসবেন না বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, সরকারকে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। পাশাপাশি, সরকারি নির্দেশের পর কোন কোন শিক্ষক স্কুলে যাচ্ছেন, তার পূর্ণাঙ্গ তথ্যও জানাতে হবে বলে দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর তরফে জানানো হয় যে ‘‘এসএসসি-র কাছে আমরা বেশ কিছু দাবি জানিয়েছিলাম। কিন্তু তাঁরা বার বারই আইনি বাধ্যবাধকতার কারণ দেখিয়ে আমাদের ঘোরাচ্ছেন। পরীক্ষার বিজ্ঞপ্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের হাতে রয়েছে। আমাদের এই দু’টি দাবি পূরণ না হলে আমরা বুঝে নেব, রাজ্য সরকার আমাদের সঙ্গে নেই।’’

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশমতো ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের জন্য চলতি বছরই নতুন করে পরীক্ষা নিতে চলেছে এসএসসি। সেই মতো গত মাসের শেষে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন পরীক্ষাবিধিতেও নানা বদল আনা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*