সামনে একুশে জুলাই আর তারপরই বিধানসভা নির্বাচন ; উত্তরে শুরু কর্মিসভা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আসন্ন একুশে জুলাই এবং আর একদিকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলায় বিধানসভা ভিত্তিক কর্মিসভা শুরু হয়ে গেল।

গত ১৬ মে ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। দলের দায়িত্ব কাঁধে নিয়েই শুরু করে দিয়েছেন দলীয় কর্মসূচি। গত বুধবার থেকে বিধানসভা ধরে ধরে কর্মিসভা শুরু হয়ে গিয়েছে জেলাজুড়ে। শনিবার কোনও কর্মিসভা ছিল না। রবিবার ব্যারাকপুর এবং জগদ্দলে কর্মিসভা হয়। উত্তর ২৪ পরগনা বাদে রাজ্যের অন্য কোনও জেলায় সে ভাবে এখনও কর্মিসভা শুরু হয়নি বলেই খবর।

উল্লেখ্য’ দমদম, উত্তর দমদম, কামারহাটি, নৈহাটি, আমডাঙায় বিধানসভা ভিত্তিক কর্মিসভা হয়ে গিয়েছে। শুক্রবার নোয়াপাড়া এবং বীজপুরে কর্মিসভা হয়। বক্তার তালিকায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো নেতাদের পাশাপাশি মদন মিত্র, নির্মল ঘোষ, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, রাজ চক্রবর্তী এবং পার্থ ভৌমিক নিজেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*