রাত কে হামসফর, থক কে ঘর চলে… জনপ্রিয় হিন্দি গানে পিনাকীর বাহুডোরে মহুয়া

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– রাত কে হামসফর, থক কে ঘর চলে। ঝুমতি আ রহি, এহ সুবহা প্যার কি…’। শর্মিলা ঠাকুর আর শাম্মি কাপুরের এই জনপ্রিয় গানের সঙ্গেই কোমর দোলালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্র। An evening in Paris- সিনেমার এই জনপ্রিয় হিন্দি গানের সাথে বার্লিনের প্রাসাদে বল ডান্স করতে দেখা গেল নববিবাহিত এই দম্পতিকে।

ম্যাঙ্গো সংস্থার প্রায় ২ লাখের বেনারসি শাড়ি আর হাল্কা সোনার গয়নায় সজ্জিত মহুয়াকে দেখা গেল পিনাকী মিশ্রর বাহুডোরে। ভাইরাল এই রোমান্টিক নাচের ভিডিও দেখা গেল বিভিন্ন সংবাদ মাধ্যমে। সম্প্রীতি দেশের বাইরে চুপিসারে বিয়ে সেরেছেন এই দুই রাজনীতিবিদ। তাঁদের বিয়ের ছবি আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যা চমকে দিয়েছিলেন সকলকেই।

কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদ তথা মহুয়া মৈত্র জানিয়েছিলেন সবকিছুই জীবনের অংশ। কিন্তু মহুয়ার কি ভালবাসার মানুষ নেই? এ প্রশ্নের উত্তরে হাসতে হাসতে ইঙ্গিত দিয়েছিলেন মহুয়া। তাঁর জবাব ছিল ‘পিকচার অভি বাকি হ্যায়!’

কার্যত সেই ইঙ্গিতই বাস্তবে আজকের বিবাহ। হয়তো An Evening in paris -এর এই গানের মতোই পিনাকী মিশ্রর বাহুডোরে বাকি জীবনটা কাটাতে চান মহুয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*