রোজদিন ডেস্ক, কলকাতা:- আগেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। আর এবার দেশে কোভিড আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৬১৩৩।
অর্থাৎ ছয় হাজারের গন্ডি পার আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭৮ জন।
গোটা দেশে আক্রান্তের নিরিখে কেরল রয়েছে শীর্ষ তালিকায়। সেই রাজ্যে করোনায় আক্রান্ত মোট ১৯৫০ জন। তবে শুধু আক্রান্তের সংখ্যা নয়, জনমনে আতঙ্ক বাড়ছে মৃত্যুর সংখ্যা দেখেও। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৬ জন। কেরলের পরই নাম রয়েছে গুজরাতের । সে রাজ্যে আক্রান্ত মোট ৮২২ জন।
তৃতীয় স্থানে নাম রয়েছে বাংলার। বাংলায় নতুন করে দুই শিশুর শরীরে ভাইরাসের হদিশ মিলেছে। বর্তমানে তাঁরা পিয়ারলেস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের বয়স মাত্র ৩ মাস এবং আরেক শিশুর বয়স ১ বছর। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৬২২ থেকে বেড়ে দাঁড়ালো ৬৯৩ জন। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে নতুন করে ৭১ জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে।
বাকি তালিকায় নাম রয়েছে দিল্লি , মহারাষ্ট্র , কর্নাটক , উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর। রাজধানী দিল্লিতে আক্রান্ত ৬৮৬ জন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫৯৫। কর্ণাটকের খবর স্বস্তি ফেরাচ্ছে মনে। কারণ সে রাজ্যে ৪৪৪ থেকে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়ালো ৩৬৬। যোগী রাজ্য উত্তরপ্রদেশে আক্রান্ত মোট ২১৯ জন। পাশাপাশি, তামিলনাড়ুর খবরও বেশ স্বস্তির কারণ সে রাজ্যে নতুন করে কারোর শরীরে ভাইরাসের হদিশ মেলেনি। আক্রান্তের সংখ্যা ১৯৪।

Be the first to comment