বিধায়কের খাম বন্দী টাকা ফেরালেন মা, তামান্নার সমাধির কাছে চারাগাছ রোপন- শোকের ছায়া কালীগঞ্জে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নির্বাচনী ফলাফলের দিনে বোমার আঘাতে মৃত্যু হয়েছে ছোট্ট তামান্নার। আজ মোলান্দীতে সেই মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন আই পি এস হুমায়ুন কবীর। মৃত নাবালিকা তামান্না খাতুনের মা ও বাবার সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ ধরে কথা বললেন। হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তামান্না খাতুনের মা।

তামান্নার পরিবারের সঙ্গে কথা বলতে এসে বিধায়ক হুমায়ুন কবীর জানান, তিনি এই ঘটনা জানার পর মানসিকভাবে ভেঙে পড়েছে। মানসিক যন্ত্রণা থেকেই তিনি এসেছেন দেখা করতে। সেদিনের সেই ঘটনার কথাও তুলে ধরলেন মৃত নাবালিকার মা।

এরপর বিধায়ক হুমায়ুন কবীর খামে ভরে কিছু আর্থিক সাহায্য দিতে গেলে অকপট সেই আর্থিক সাহায্য নেবে না বলেই জানান মৃত নাবালিকার মা। বেশ কিছুক্ষণ কথা বলার পর বিধায়ক হুমায়ুন কবির জানান, ছোট্ট তামান্নার সমাধির কাছে দুটি গাছ রোপন করবেন।

এদিকে এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করলো পুলিশ। যদিও অভিযোগপত্রে মোট ২৪ জনের নাম রয়েছে। এই ২৪ জন অভিযুক্তর মধ্যে শুধুমাত্র ৫ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। এই বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত অধরা ১৯ জন অভিযুক্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*