কালীগঞ্জে বোমবাজিতে মৃত তামান্নার বাড়িতে আজ ঘটনার তদন্তে ফরেনসিক দল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গত সোমবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনা চলাকালীন ভোট গণনার ফলাফলের আগেই কালীগঞ্জ থানার মোলান্দী গ্রামে শুরু হয় সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বোমের আঘাতে মৃত্যু হয় দশ বছরের তামান্না খাতুনের। সেই ঘটনার তদন্তে আজ ফরেনসিক দলের তিন প্রতিনিধিদল ঘটনাস্থলে আসে।

ঘটনাস্থলে এসে প্রথমে তামান্না খাতুনের বাড়িতে গিয়ে তামান্না খাতুনের যেখানে মৃতদেহ পড়েছিল সেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। এরপর এলাকার একাধিক বাড়িতে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল সেই সব বাড়িতে একে একে পৌঁছান ফরেন্সিক দলের প্রতিনিধিরা।

জানা যায় সেখানে নমুনা সংগ্রহ করে এবং গোটা এলাকা পরিদর্শন করেন। ফরেনসিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তামান্না খাতুনের মা ও বাবা। এলাকার অনেক বাড়ি থেকেই নমুনা সংগ্রহের পর তামান্না খাতুনের মা ও বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ফরেনসিক দলের প্রতিনিধিরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*