রোজদিন ডেস্ক, কলকাতা:- টানা বৃষ্টিতে বিপর্যয় হিমাচলপ্রদেশে। ফের প্রকৃতির রোষ আছড়ে পড়ল সেখানে। হড়পা বানে কমপক্ষে ২০ জন ভেসে গিয়েছেন বলে আশঙ্কা। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর মিলেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বুধবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে হিমাচলপ্রদেশে। বিশেষ করে কুলুতে হড়পা বানের প্রকোপ দেখা দেয়। পাহাড়ি এলাকায় জলের তোড়ে ভেঙে পড়ে বেসরকারি তাপবিদ্যুৎ প্রকল্পের অস্থায়ী ছাউনি। রাস্তা ধসে গেলে তাদের একটি গাড়িও মাটিতে ঢুকে যায় অর্ধেক।
সূত্রের খবর, কাংরা জেলার মানুনি খাদ থেকে দু’টি দেহ উদ্ধার করা গয়েছে। ইন্দিরা প্রিয়দর্শিনি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ১৫-২০ জন শ্রমিক কাজ করছিলেন ছিলেন। তাঁরাই হড়পা বানে ভেসে গিয়েছেন বলে আশঙ্কা। মেঘভাঙা বৃষ্টির পর যে হড়পা বানের প্রকোপ দেখা দেয়, তাতে খানিয়ারা মানুন খাদেক জলস্তরও বিপজ্জনক ভাবে বেড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Be the first to comment