হাসপাতালে যখন আনা হয় তখন দেহে প্রাণ ছিলনা, শেফালি জারিওয়ালার মৃত্যুতে ১০ জনের বয়ান রেকর্ড পুলিশের; হার্ট অ্যাটাকই নাকি অন্য কিছু?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- হার্ট অ্যাটাকই নাকি অন্য কিছু?শেফালি জারিওয়ালার মৃত্যুর পর হাসপাতাল ও পরিবার সূত্রে দাবি হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতালে যখন তাঁর দেহ আনা হয়, তখন তাঁর শরীরে আর প্রাণ ছিল না। তবে কি শুধুই হার্ট অ্যাটাক , নাকি অন্য কোনো কারণ? এই নিয়ে নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে। তবে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

শেফালি জারিওয়ালার মৃত্যুর ঘটনায় আম্বোলি পুলিশ ১০ জনের বয়ান রেকর্ড করেছে। মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট এলেই। সূত্রের খবর, পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে আরও দুই-এক দিন লেগে যাবে। তবে এখনও পর্যন্ত চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ৪২ বছরের অভিনেত্রী। সূত্রের খবর তিনি আগেই অসুস্থ ছিলেন। কোথাও দাবি করা হয়েছে, অনেকদিনই অন্য অসুখের চিকিৎসা চলছিল তাঁর।

পুলিশ অভিনেত্রী শেফালীর স্বামী পরাগ ত্যাগী, তাঁর বাড়ির রাঁধুনির সঙ্গে কথা বলেছে। রেকর্ড করা হয়েছে বয়ান।  এর আগে ‘মানি কন্ট্রোল’ মুম্বই পুলিশের সূত্র উল্লেখ করে দাবি করে, শেফালি জরিওয়ালার মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে । তাঁর মৃত্যুর কারণ এখনও প্রকাশ্যে আনা হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*