রোজদিন ডেস্ক, কলকাতা:- আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে।
এটি আগামী ৪৮ ঘণ্টায় ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরতে পারে এবং উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তার সাথে পূর্ব-পশ্চিম অক্ষরেখা বর্তমানে দক্ষিণ রাজস্থান ও উত্তর গুজরাটের সংলগ্ন অঞ্চলের ওপরের ঘূর্ণাবর্ত থেকে শুরু হয়ে মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় এবং উত্তর ওড়িশার ওপর দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী নিম্নচাপ সংশ্লিষ্ট ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। জারি রয়েছে চরম সতর্কতাও।

Be the first to comment