রোজদিন ডেস্ক, কলকাতা:- বিজেপি কর্মী অভিজিত সরকারের খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। সেই চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের।
দুই কাউন্সিলার স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষেরও নাম রয়েছে সেখানে। সব মিলিয়ে এই চার্জশিটে রয়েছে মোট ১৮ জনের নাম।
প্রসঙ্গত, ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের রেজ়াল্ট বেরোয়। ঠিক তার পরের দিন কাঁকুরগাছির বাসিন্দা অভিজিত সরকারের রহস্যমৃত্যু হয়। তিনি বিজেপি কর্মী ছিলেন। ভোটের রেজ়াল্টের পরদিন তাঁর দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায়।
অভিজিতের পরিবারের প্রথম থেকেই অভিযোগ ছিল, অভিজিৎ রাজনৈতিক হিংসার বলি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার।
অভিজিতের পরিবারের প্রথম থেকেই দাবি ছিল, এই ঘটনার ষড়যন্ত্রে তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলার স্বপন সমাদ্দারের হাত আছে।

Be the first to comment