রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রতিবছর কলকাতায় ইসকনের রথযাত্রায় শামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার তিনি ছিলেন দিঘায়। বৃহস্পতিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কলকাতার ইসকন মন্দিরের জগন্নাথদেবের মাসি-বাড়িতে দর্শন এবং আরতি করেন মমতা। তিনি বলেন,’আমি সোজা রথে আসতে পারিনি । দিঘায় ছিলাম বলে। জগন্নাথ দেবের কাছে একটি চাওয়া, জগন্নাথ দেব সবাইকে শান্তি দিক, স্বস্তি দিক। এই জগতকে রক্ষা করুক। সবাই ভালো থাকুন’। সঙ্গে ছিলেন কলকাতা ইসকনের প্রেসিডেন্ট রাধারমণ দাস।

বৃহস্পতিবার নির্ধারিত সময় বিকাল সাড়ে চারটে নাগাদ ইসকনে পৌঁছোন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমণ দাসকে সঙ্গে নিয়ে প্রভু জগন্নাথ দর্শন করে আরতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নানান রকমের মিষ্টি ও ফল এনে জগন্নাথের পুজো দেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আসার আগে থেকেই সেখানে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। সেখান থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ‘সোজা রথে আসতে পারিনি। তাই এখন এলাম। সবাইকে শুভনন্দন, জগন্নাথ সবাইকে শান্তি দিক।’
প্রসঙ্গত, ইসকনের রথের একাধিক বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রতিবার বলরামের রথ হয় সবথেকে উঁচু। তা হয় প্রায় ৩৮ ফুট উঁচু, ১৮ ফুট চওড়া এবং ৩৬ ফুট লম্বা। গত ৫৩ বছর ধরে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে ইসকনের রথযাত্রা উৎসব। এখানকার জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা দেখতে প্রতি বছর বহু মানুষ ভিড় জমান। বিগ্রহ দর্শনের পাশাপাশি দর্শনার্থীরা এখানে এসে ভোগ গ্রহণ করেন। এ বারেও তার অন্যথা হয়নি।

Be the first to comment