বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :– বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাসের টাকা কেন্দ্র পশ্চিমবঙ্গকে না দিয়ে অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে বলে অভিযোগ তাঁর। একইসঙ্গে এদিন তিনি ইলামবাজারের সভা থেকে ঘোষণা করেন, এবছর বাংলার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি কবে দেওয়া হবে।

আগামী একবছরের মধ্যে আর দু দফায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আবাসন প্রকল্প। তিন-চার বছর ধরে। কিন্তু আমরা ৪৫ লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি। এবছর ১২ লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়ে গেছে। আরও ১৬ লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য টাকা দেওয়া হবে। ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন। পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তি পাবেন। অর্থাৎ ২৮ লক্ষ বাড়ি পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে দিচ্ছে। আর যাঁদের বাকি থাকবে, তাঁরাও চিন্তা করবেন না। এই ২৮ লক্ষ হয়ে যাওয়ার পর, সার্ভে করে দফায় দফায় বাকিটাও করে দেব।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*