ইন্ডিয়া জোটের প্রায় ৩০০ সাংসদ নিয়ে নির্বাচন কমিশনে ঘেরাওয়ে দিল্লির রাজপথে রাহুল

Spread the love

রোজদিন ডেস্ক : ইন্ডিয়া জোটের প্রায় ৩০০ সাংসদ নিয়ে আজ দিল্লির রাজপথে রাহুল। সংসদ ভবনের থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হবে নির্বাচন কমিশনের দফতরে। অভিযোগ, বিজেপির সুবিধার্থে কমিশন ভোটার তালিকা জালিয়াতি ও নানা কারচুপির মাধ্যমে ‘ভোট চুরি’ করছে। এই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় কারচুপি করে কিছু অংশের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং ভুয়ো নাম যোগ করা ইত্যাদি সহ একাধিক অভিযোগ সামনে এনে এই কর্মসূচি। কংগ্রেসের দাবি, ২০২৪ লোকসভা ভোটসহ একাধিক নির্বাচনে এই ভোট তালিকা কারচুপির মাধ্যমেই বিজেপি জয় পেয়েছে।

বিস্তারিত আসছে……

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*