রোজদিন ডেস্ক : মঞ্চ খোলা নিয়ে চাপানোতরের মধ্যে সেনার সঙ্গে আবার পুলিশের তথা রাজ্য সরকারের সংঘাত। রাইটার্সের সামনে সেনা ট্রাক দ্রুত গতিতে যাচ্ছিল বলে, অভিযোগ কলকাতা পুলিশের। পেছনেই ছিল সিপি-র গাড়ি। বিভিন্ন জায়গায় সিগনাল উপেক্ষা করে বলে সেনার ট্রাকের বিরুদ্ধে অভিযোগ। সেনাবাহিনীর বক্তব্য তারা এরকম কোন আইন লঙ্ঘনের কাজ করেননি।ভারতীয় সেনার সঙ্গে বরাবরই বৈরিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সুকান্ত মজুমদারের। কলকাতা পুলিশ সেনার ওই ট্রাককে আটকে দেয় এবং তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। বলা হচ্ছে পুলিশ আধিকারিকদের সতর্কবার্তা সেনা আধিকারিকরা মানেননি। ইতিমধ্যে ফোর্ট উইলিয়ামে খবর যায়। সেখান থেকে সেনা আধিকারিকেরা রাইটার্সের সামনে পৌঁছচ্ছেন।

Be the first to comment