- গতকাল থেকে স্কোয়াল ফ্রন্ট এর প্রভাবে চলছে বৃষ্টি। এটি সরে গেলেও এখনই আকাশ পরিস্কার হচ্ছে না। সকালে হালকা বৃষ্টি হলেও বিকেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়বে, পুজোর সময় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদদের বক্তব্য।
- মঙ্গলবার গভীর রাতে ট্যাংরা থেকে গ্রেপ্তার হলেন বিজেপি নেতা রাকেশ সিং। কংগ্রেস অফিসে বিক্ষোভ ভাঙচুরের জেরে তাকে গ্রেফতার করা হয়। গত সোমবার রাকেশের ছেলে শিবম সিংকেও গ্রেফতার করা হয়।
- প্রধানমন্ত্রীর মাকে অপমানজনক মন্তব্যের পাল্টা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অপমানজনক মন্তব্যের প্রতিবাদ করে রাজ্য বিজেপি। এবং তারপর কংগ্রেস অফিসে বিক্ষোভ এবং ভাঙচুর হয়, তার জেরে রাকেশ সিং গ্রেপ্তার হয়। এর প্রতিবাদ জানায় বিজেপি নেতা দিলীপ ঘোষ, সজল ঘোষ। তবে রাকেশের পার্টি অফিসে হামলাকে অনুচিৎ বলেন সজল।
- পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নেতা মহাদেব বাগ বক্তৃতার শেষে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলেন। বিজেপি নেতাদের মতে যার নুন খেয়েছেন সেই শুভেন্দুর গুন গাইচ্ছেন তারা। যদিও মহাদেব বাবু পরে বলেন মুখ ফসকে বলে ফেলেছি।
- বুধবার বসতে চলেছে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠক। সব রাজ্যের অর্থমন্ত্রীরা বসছেন এই বৈঠকে। স্বাধীনতা দিবসে জিএসটি-তে ছাড়ের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। জিএসটির করের হার কমলে জিনিসপত্রের দামও কমবে আশাবাদী সকলে।
- জাপান ও চীন সফর সেরে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। চিনে মোদি, পুতিন, জিনপিং বৈঠকে সৌহার্দ্য দেখে ঘুম ছুটেছে ট্রাম্পের। মঙ্গলবার সেমিকন্ডাক্টর সম্মেলনে জিডিপি গ্রোথ প্রশংসনীয় বলে উল্লেখ করে ভারতের অর্থনীতি বিশ্বের তিন নম্বর হওয়ার পথে বলেন মোদি। স্পষ্টতই ট্রাম্পকে বার্তা দেওয়া যে ভারতের অর্থনীতি উল্লেখযোগ্য হারে উন্নতির দিশা দেখাচ্ছে।
- নাগপুরে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গাদকরি এক অনুষ্ঠানে বলেন, যে সব মানুষ বোকা বানাতে পারেন, সে ততো সফল রাজনীতিক। তিনি বলেন কাজ করা কঠিন কথা বলা সহজ। তার ইঙ্গিত কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে জল্পনা তুঙ্গে।
- পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কৈলাস খের ভারতীয় সেনাকে নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করলেন। এতে সেনার দেশাত্মবোধ, শৌর্য, সাহস, শক্তি মর্যাদা দেখানো হয়েছে। অভিনব হল এই মিউজিক ভিডিওতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ভয়েস রয়েছে। দুই মন্ত্রীর কণ্ঠসম্পন্ন ভারত মা কি শান পর ভিডিওটি জনপ্রিয়তার পথে।
- রাহুলের হাইড্রোজেন বোমার পাল্টা অমিত মালব্য বললেন, রাহুল গণতন্ত্রের জন্য বিপদজনক। কংগ্রেস নেতা পবন খেরা দুটি ভোটার আইডি কার্ড ব্যবহার করছেন বলে অভিযোগ করেন বিজেপি নেতা অমিত মালব্য।
- মহানায়ক উত্তমকুমারের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রসঙ্গত মহানায়কের জন্মশতবর্ষ শুরু হলো।

Be the first to comment