দশে দশ

Spread the love
  1. দিল্লিতে যমুনা নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। রাজধানীর জল যন্ত্রণা বিপর্যস্ত। বন্যার মত পরিস্থিতি তৈরি হয়েছে।
  2. দিল্লিতে সচিবালয় জল থই থই। মনেস্ট্রি, বাসুদেব ঘাট, গীতা কলোনি জলের নিচে। নিগমবোধ ঘাটে শবদাহ বন্ধ করা হলো, কারণটা দাহ করা যাচ্ছে না। যমুনাঘাট সম্পূর্ণ জলের তলায়। বর্ষার জল যমুনার জল মিলিয়ে অবস্থা সঙ্গীন।
  3. পাঞ্জাবকে বন্যা দুর্গত বলে ঘোষণা করা হলো। জল প্রলয়ে এমনই অবস্থা হয়েছে যে ভগবন্ত মান সরকার পাঞ্জাবকে বন্যা পীড়িত বলে ঘোষণা করলেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ পরিস্থিতি দেখতে পাঞ্জাবে যাচ্ছেন। ৭ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে।
  4. রাজস্থানের জয়পুর-সহ কয়েকটি জেলা জল প্রহারের সম্মুখীন। শহরের নদীগুলো রুদ্র রূপ দেখাচ্ছে। মানুষ গবাদি পশু ভেসে যাচ্ছে সব। জলমগ্ন এলাকা থেকে মানুষজনকে গাড়ি করে বের করছে প্রশাসন।
  5. হরিয়ানার সোনেপাত দেখলে আপনি অবাক হয়ে যাবেন, মনে হয় জলের নিচে শহর।
  6. উত্তরাখণ্ডের ঋষিকেশে নদী ফুঁসছে, রামঝুলা যেতে বারণ করা হয়েছে।
  7. জম্মু-কাশ্মীরে রাজৌরিতে ল্যান্ড স্লাইড। পাহাড় থেকে পাথর ভেঙে পড়ছে, জলোচ্ছ্বাস। সে এক ভয়ঙ্কর দৃশ্য। মানুষ জলবন্দি, সেনা উদ্ধার করছে যুদ্ধকালীন তৎপরতায়।
  8. হিমাচল প্রদেশের মান্ডি ল্যান্ডস্লাইডে আক্রান্ত। ত্রাহি ত্রাহি রব উঠেছে। মুখ্যমন্ত্রী সুখ দীনদর সিং সুখু বলেছেন ২০২৩ থেকে এবার বিপর্যয়ের আরো ভয়াবহ। তিনি বলেন ২০২৩ থেকে শিক্ষা নিয়ে আমরা মৃত্যু সংখ্যা অনেক কমাতে পেরেছি। বিদ্যুৎ নেই রাস্তা ভেঙে পড়েছে, রাস্তাঘাট জলের তলায়। চার দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে।
  9. ইন্দরে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। উচ্চপর্যায়ের কমিটি তদন্ত করছে।
  10. প্রধানমন্ত্রীর মা-কে বিহারে অপমানজনক কথা বলা হয়েছে। এই অভিযোগে আজ এনডিএ বিহার বন্ধের ডাক দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*