রোজদিন ডেস্ক : তিনি বাদশা, আবার কিংও। আজ প্রথম জাতীয় পুরস্কার গ্রহণ করতে আসা শাহরুখ খান-কে (SRK) দেখে তাঁর ভক্তরা আপ্লুত। আর তিনি নিজে?? সাদা শার্ট কালো স্যুট পরিহিত, মাথায় কাঁচা পাকা চুল, হাস্যমুখ শাহরুখ খান-কে দেখে তাঁর ভক্তজনদের বক্তব্য, কিং ছবির লুকেই তিনি এসেছেন।
বলিউড এর বাদশা শাহরুখের এই পুরস্কার বহু আগেই পাওয়া উচিত ছিল বলে মনে করেন তাঁর অনুগামীরা। এবার জওয়ান ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করে দৃশ্যত আপ্লুত শাহরুখ খান জানালেন, এটি তাঁর জীবনের অবিস্মরণীয় সম্মান। আজীবন এই মুহূর্ত তিনি মনে রাখবেন।

Be the first to comment