রোজদিন ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত গাজায় এবার ইস্রায়েলি হামলা বন্ধ হতে চলেছে!! মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই সম্পর্কিত বার্তার দিকে তাকিয়ে এখন সারা বিশ্ব। সমাজমাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, ইস্রায়েল গাজায় আক্রমণ বন্ধ করবে। হামাসও সব ইস্রায়েলি বন্দিদের মুক্তি দেবে।
ট্রাম্পের এই বার্তায় ইস্রায়েল ও হামাস উভয় পক্ষই সম্মত হয়েছে বলে জানা যায়। ইস্রায়েলও দু-হাজার ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি আছে।
প্রথম দিকে ইস্রায়েলের পক্ষে থাকলেও ইউরোপের একাধিক দেশ গাজার আমজনতার ওপর ব্যাপক হামলার নিন্দায় সরব হয়েছে৷ এমনকি প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। আমেরিকা ইস্রায়েলকে আক্রমণ বন্ধের কথা বললেও আদতে তাদের সহায়তাই করে গেচ্ছে। শুধু আমজনতাই না, হাসপাতাল, সংবাদমাধ্যমের ওপরও হামলা চালিয়েছে ইস্রায়েল। তাদের আক্রমণে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন বহু তরুণ সাংবাদিকও। সারা বিশ্বে ইস্রায়েলের বিরুদ্ধে নিন্দার পারদ ক্রমেই চড়ছে। এখন ট্রাম্প উভয় পক্ষ কেই আক্রমণ বব্ধ করে শান্তি রক্ষার বার্তা দিচ্ছেন!! ট্রাম্পের আশা, হামাস ও ইস্রায়েল উভয় পক্ষই তাঁর বার্তায় সাড়া দেবে। শান্তি রক্ষায় হামাস রাজি। ইস্রায়েল ও এই সব নিয়ে বৈঠক করছে বলে জানা গেছে।
পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি স্থাপনে ট্রাম্পের উদ্যোগের নেপথ্যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছার কথাও অজানা নয়। তবে গাজায় অগণিত মানুষের প্রাণহানির পরও যদি শান্তি আসে সারা বিশ্ব এখন তারই অপেক্ষায়। গাজা নিয়ে ট্রাম্প কুড়ি দফা কর্মসূচিও নিচ্ছেন।

Be the first to comment