রোজদিন ডেস্ক :
১২ হাজার কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে নামী শিল্পপতি মনোজ গৌর-কে গ্রেফতার করলো ইডি। জে পি ইনফ্রাটেকের এম ডি কে পিএমএলএ আইনে গ্রেফতারের পর তাঁকে হেফাজতে নিয়েছে তারা। তাঁর বিরুদ্ধে ২০১৭ সাল থেকেই বিপুল পরিমাণ অর্থ নয়ছয়ের অভিযোগে এফআইআর হয়।
তখন এই সংস্থা নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করেছিল। বহু গ্রাহকের কাছে বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কেনার জন্য কোটি কোটি টাকা তুললেও তাঁরা তা পাননি। দিনের পর দিন তা না পেয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা সংস্থার বিরুদ্ধে নালিশ জানান। পুলিশে এফআইআর করেন। সংগৃহীত বিপুল টাকা কোথায় গেছে ইডি তা তদন্ত করছে বলে জানা গেছে।
এর খোঁজে ধৃত এমডি ও তাঁর পরিবারের সদস্যদের আর্থিক লেনদেন, সম্পদ ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে। এই সংস্থার সঙ্গে যুক্ত অন্য সংস্থাতেও অভিযান করে বহু নথিপত্র আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকা নয়ছয় করার গুরুতর অভিযোগ আনা হয়েছে বলে প্রকাশ।

Be the first to comment