রোজদিন ডেস্ক :
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওই দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায় নিয়ে অবগত ভারত। দিনভর এই বিষয়ে বিভিন্ন মহলে চর্চার পর এই কথা বিবৃতি দিয়ে জানালো বিদেশ মন্ত্রক। সেখানে বাংলাদেশ কে “ঘনিষ্ঠ প্রতিবেশী” বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের জনগণের শান্তি, স্বার্থ, গণতন্ত্র, স্থিতিশীলতার প্রতি ভারত প্রতিশ্রুতি বদ্ধ। এই বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ভারত সরকার গঠন মূলক আলোচনা করবে।
বিবৃতি দিলেও বাংলাদেশের দাবি মত হাসিনাকে ভারত প্রত্যর্পণ করবে কিনা তা এখন ও পরিস্কার নয়। তবে নির্ভর যোগ্য সূত্রে খবর, শেখ হাসিনাকে নিয়ে নিজেদের অবস্থান পাল্টাবে না ভারত। তবে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় এই দেশ।
আগামী ১৯ নভেম্বর বাংলাদেশের নিরাপত্তা অধিকর্তার দিল্লি আসার কথা। ভারত সহ পাঁচটি দেশের নিরাপত্তা সম্পর্কিত সম্মেলনে যোগ দিতে আসবেন তিনি।

Be the first to comment