আজ মঙ্গলবার থেকে শুরু হল এসএসসির একাদশ, দ্বাদশের ইন্টারভিউ

Spread the love

রোজদিন ডেস্ক : ২০ হাজার জন প্রার্থীর তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন। আজ ১৮ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তাঁদের ইন্টারভিউ এবং নথি যাচাই পর্ব। এই প্রক্রিয়া চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। গত ৭ নভেম্বর প্রকাশিত হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের একাদশ, দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। একাদশ ও দ্বাদশ মিলিয়ে ১২,৪৪৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছে স্কুল শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ডিসেম্বরেই শেষ করা হবে নিয়োগ প্রক্রিয়া। লিখিত পরীক্ষার ৬০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ১০ নম্বর, এই তিনটির ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে মোট প্রাপ্ত নম্বরের নিরিখেই তৈরি হয়েছে মেধাতালিকা। লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীরা কে কত নম্বর পেয়েছেন তাও উল্লেখ করা থাকছে এই তালিকায়। যদিও এই তালিকায় দাগি প্রার্থীদের নাম রয়েছে, অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন কয়েকজন চাকরি প্রার্থী। কলকাতা হাইকোর্টে সে মামলা আপাতত বিচারাধীন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*