২৮ থেকে ৩০ নভেম্বর , জনসাধারণের দেখার জন্য খিদিরপুর ডকে দুই যুদ্ধজাহাজ

Spread the love

পিয়ালি:
২০২৫ এর নৌসপ্তাহ পালনে হচ্ছে নানা অনুষ্ঠান। কখনো ডায়মন্ড হারবারে মৎস্যজীবীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প, কখনো বা জওহরলাল নেহেরুর জন্মদিন অর্থাৎ শিশু দিবসে অনবদ্য কনসার্ট। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ইন্ডিয়ান নেভির গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা অনুভব করে বলেছিলেন, to be secure on land we must be supreme at sea.
সেই ভারতীয় নৌ-বাহিনী এখন এত শক্তিশালী যে বিশ্বের চতুর্থ বৃহত্তম নৌবাহিনীতে পরিণত হয়েছে। দেশের মানুষ বিশেষত ছাত্র যুব জানতে চান ভারতীয় নৌবাহিনী সম্বন্ধে। দেখতে চান যুদ্ধজাহাজ । অনেকে career হিসেবে বেছে নেয় নিতে চান ইন্ডিয়ান নেভিকে।
গতবারের মতো এবারও নৌ সপ্তাহ পালন উপলক্ষে খিদিরপুর ডকে হাজির যুদ্ধজাহাজ গত বছর অর্থাৎ ২০২৪ এ এসেছিল একটি যুদ্ধ জাহাজ। আইএনএস সাবিত্রী। আর এবারে ২৭শে নভেম্বর ২০২৫ খিদিরপুর ডকে হাজির হবে দু-দুটো যুদ্ধজাহাজ। আইএনএস খঞ্জর ও আইএনএস কোরা। কি নাম শুনেই গায়ে কাঁটা দিচ্ছে তো? চাক্ষুষ করতে হলে সোজা চলে আসুন খিদিরপুর ডকের বার্থ ১১ গেট নাম্বার থ্রিতে।
হ্যাঁ, ভারত সরকারের যে কোনো আইডেন্টিটি কার্ড থাকলে আপনি সোজা চলে আসুন খিদিরপুর ডকের গেট নাম্বার থ্রিতে। ২৮শে নভেম্বর ২০২৫ সকাল ৯ টা থেকে বেলা ২:৩০ পর্যন্ত আপনারা যুদ্ধ জাহাজ দেখতে পাবেন। ২৯ শে নভেম্বর ২০২৫, ১১টা থেকে বিকেল পাঁচটা অবধি দেখা যাবে যুদ্ধজাহাজ ৩০ শে নভেম্বর ২০২৫ সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা অবধি আপনারা দেখতে পাবেন এই শিহরণ জাগানো যুদ্ধজাহাজ।


আইএন এস খঞ্জর নাম শুনেই বুঝতে পারছেন এর অর্থ Dagger বা ছোরা। এর দ্রুততা ও তৎপরতার জন্য একে গ্রে ফেরারি বলেও ডাকা হয়। এর স্লোগান বেটার দ্যান দ্য বেস্ট।
আইএমএস খঞ্জর হল একটি খুকরি শ্রেণীর মিসাইল গাইডেড করভেট। সমুদ্রপথে নিরাপত্তা রক্ষা, জলদস্যুতা রোধ, অবৈধ কার্যকলাপ প্রতিরোধ, উদ্ধার অভিযান, নৌমহড়া ইত্যাদিতে অংশগ্রহণ করে এই আইএনএস খঞ্জর।


এবার আসা যাক আইএনএস কোরার প্রসঙ্গে। আইএনএস কোরা ইন্ডিয়ান নেভির সক্রিয় পরিষেবার ১৩৫০ টন গাইডেড মিসাইল কর্ভেটের কোরা শ্রেণীর প্রধান জাহাজ। কোরা অর্থ নেপালের জাতীয় তরবারি। এই দুটি ওয়ারশীপ বা যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে দেশীয় প্রযুক্তিতে। তাই এই দুটি আত্মনির্ভর ভারতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দুটি জাহাজ তৈরি হয়েছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারসে( GRSE).
আইএনএস কোরা হলো গাইডেড মিসাইল করভেট। এটি সারফেস combatant হিসেবে কাজ করে। শত্রু জাহাজ আক্রমণ (antiship missile) শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা সর্বোচ্চ পাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করে। এটাই হলো এই যুদ্ধজাহাজ এর বিশেষত্ব।
এর পাশাপাশি নৌবহরের গুরুত্বপূর্ণ যুদ্ধযান হিসেবে সমুদ্রে সামরিক অভিযান পরিচালনা করে অন্য যুদ্ধজাহাজের সঙ্গে সমন্বয় সাধন করে।
এই আইএনএস কোরা বিমান প্রতিরক্ষাতে বা এয়ার ডিফেন্সের কাজেও সমান পারদর্শী। বিমান বিধ্বংসী বন্দুক ও ক্ষেপণাস্ত্র সমন্বিত এই নৌবহর। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ , অনুসন্ধান, উদ্ধারকার্য, মহড়া ও টহলদারিও করে এই কোরা।
কি এইটুকু শুনেই শিহরণ লাগছে তো! এবার নিজেরাই এই যুদ্ধজাহাজে সওয়ার হয়ে সমস্ত কিছু খতিয়ে দেখতে চলে আসুন খিদিরপুর ডকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*