চাপে পড়ে পিছু হঠল কমিশন, ২৮ তারিখ যাচ্ছে তৃণমূলের ১০ সাংসদের প্রতিনিধিদল

Spread the love

রোজদিন ডেস্ক : প্রথমে রাজি না হলেও তৃণমূলের চাপের মুখে অবশেষে পিছু হঠল নির্বাচন কমিশন। তাঁদের ১০ জন সাংসদের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করতে রাজি হল তাঁরা। জাতীয় ইলেকশন কমিশনের তরফে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনের তরফে সবুজ সংকেত দেওয়া হয়। এরপর তৃণমূলের তরফে সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়ে দেন দশজনের দলই যাচ্ছে কমিশনে। তিনি দশ সাংসদের নামও আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেন। আগামী ২৮ নভেম্বর শুক্রবার তারা যাচ্ছেন। দলে থাকছেন, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখেল ও প্রকাশচিক বরাইক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*