খিদের জ্বালায় জল ভেবে পেট্রল পান, সমুদ্র পথে মৃত ২ বাংলাদেশি

Spread the love

রোজদিন ডেস্ক : খিদের জ্বালায় জল ভেবে পেট্রল পান করে মর্মান্তিক মৃত্যু হল দুই বাংলাদেশির। গুরুতর অসুস্থ চারজন। লিবিয়া থেকে গ্রীসের উদ্দেশ্যে যাচ্ছিলেন তাঁরা। সূত্রের খবর, গত মাসের শেষ দিকে ছোট নৌকায় ৪০ জন বাংলাদেশি লিবিয়া থেকে গ্রীসের উদ্দেশ্যে রওনা দেন। সমুদ্র পথে তাঁদের কাছে কোন খাবার ছিল না। খিদের জ্বালায় জল ভেবে অনেকে পেট্রল পান করে অসুস্থ হয়ে পড়েন। ক্রিট আইল্যান্ডের হাসপাতালে ভর্তি করা হলে দুজন শেষ নিশ্বাস ফেলেন। চারজন গুরুতর অসুস্থ। খবর পেয়ে গ্রীসের বাংলাদেশের দূতাভাসের প্রতিনিধিরা তাঁদের দেখতে যান। অসুস্থদের আর্থিক দুরবস্থার কথা জেনে তাঁদের সহায়তা করেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*