নবম, দশমের ইন্টারভিউ, তালিকা প্রকাশ করল এসএসসি

Spread the love

রোজদিন ডেস্ক : শুক্রবার রাত আটার পর এসএসসির তরফে প্রকাশ করা হল নবম, দশমের শিক্ষক নিয়োগের ইন্টারভিউর তালিকা। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার্থীরা নিজেদের আইডি, পাসওয়ার্ড এবং ফোন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন। ৩২,২২০টি শূন্যপদের জন্য প্রায় ৪০ হাজার জনের নামের তালিকা প্রকাশ করল এসএসসি। কমিশন জানিয়েছে, তালিকায় যাদের নাম উপরের দিকে থাকবে, তারা ইন্টারভিউতে অগ্রাধিকার পাবে। তথ্য যাচাইয়ের জন্য কারা যোগ্য সেই তালিকাও প্রকাশ করেছে এসএসসি। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কবে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।নবম-দশমে শূন্যপদ রয়েছে মোট ৩২ হাজার ২২০, পরীক্ষার্থী ছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। একাদশ, -দ্বাদশ এবং নবম, দশম মিলিয়ে যদি কোনও যোগ্য শিক্ষক বাদ চলে যায়, তাহলে সেক্ষেত্রেও গুরুত্ব সহকারে দেখবে শিক্ষা দফতর এমনটাই জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফল প্রকাশের পর এসএসসিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, এসএসসিকে আমি অভিনন্দন জানাবো নবম-দশমের ফল প্রকাশ করে ভেরিফিকেশনের দিকে যাচ্ছে। পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর সামান্য মুষ্টিমেয় যা বাকি থাকবে, সেই নিয়ে আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁদের বিষয়ে যথেষ্ট কনসার্ন। তবে আইনি বেশ কিছু বিষয় রয়েছে। সেই বিষয়ে আমি এখন কিছু বলব না। কিন্তু যোগ্য যাঁরা বাকি থাকবে, তাঁদের ক্ষেত্রে আমাদের সরকার বিষয়টিকে সদর্থক এবং সহৃদয় ভাবে বিচার করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*