নদিয়া জেলার পায়রাডাঙ্গার বাসিন্দা অসিত বরণ বিশ্বাস ও মিতা বিশ্বাসের আজ থেকে প্রায় ষোলো বছর আগে তারা ভালোবেসে দুইজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের দাম্পত্য জীবনে কোল আলো করে জন্ম নেন অস্মিতা বিশ্বাস। যার বর্তমান বয়স সাত। সে বর্তমানে ক্লাস ওয়ান উত্তীর্ণ করে ক্লাস টু-তে পা রাখল। অসিত বাবুর একমাত্র কন্যার প্রথম বছর থেকেই একটু ব্যতিক্রমী ভাবনা, কারণ শুধু কন্যাকে ভালোবেসে নয় সমাজের প্রতিও দায়বদ্ধতা নিজেকে নিয়োজিত করেন। জানা গেছে, অসিত বরণ বিশ্বাস তিনি একজন ব্যবসায়ী, সারা বছর ধরে যা অর্থ উপার্জন করেন সেই সেই অর্থ দিয়ে একদিকে যেমন সমাজের কাজে ব্যবহার করেন ঠিক তেমনি একমাত্র কন্যার জন্মদিনে রক্তদান শিবিরের পাশাপাশি মানুষের হাতে তুলে দেন নতুন বস্ত্র।

আজ রবিবার ৪ জানুয়ারি, এক এক করে অস্মিতা সাত বছরে পা রাখল। কেন মেয়ের জন্মদিনে রক্তদান শিবির? প্রশ্ন করতেই দম্পতি জানান, রক্ত যে কতটা গুরুত্বপূর্ণ তা বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতালে রোগীদের দেখলে বোঝা যায়। তার অভিজ্ঞতার স্বীকার হয়েছি আমরাও। তাই একদিকে যেমন সমাজসেবায় নিযুক্ত থাকেন তেমনি মানুষের পাশে থাকতে ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতেই এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন অসিত এবং মিতা। এই রক্তদান শিবিরে ৪০ জন রক্তদাতা রক্তদান করেন।তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পড়শিরাও।
ছবি : কাজল বসাক

Be the first to comment