অসম সহ রাজ্যে ফের ভূমিকম্প, অনুভূত হল বাংলাদেশে

Spread the love

রোজদিন ডেস্ক : অসম সহ এই রাজ্য, প্রতিবেশী একাধিক দেশে আজ কাক ভোরে ভূমিকম্প হয়। তবে কোন হতাহতের খবর নেই। নতুন বছরের প্রথম সপ্তাহেই এই ভূমিকম্পর খবরে আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন এলাকায়৷ কনকনে ঠাণ্ডায় উত্তর পুর্ব ভারতের অসমে তখন ও আমজনতার ঘুম ভাঙেনি। আচমকা কম্পনে ঘুম ভেঙে যায় অনেকের। টের পান ভূমিকম্পে কেঁপে উঠেছে পায়ের তলার মাটি। অনেকে আতঙ্কে বাড়ির বাইরে চলে আসেন। মৃদু কম্পন অনুভূত হয় এই রাজ্যের কিছু এলাকায়তে ও। অসম ছাড়া উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যেও ভূকম্প হয়েছে। চিন, ভূটান,বাংলাদেশে ও ভূমিকম্প অল্প বিস্তর অনুভূত হয়। তবে অসমেই এর তীব্রতা বেশি ছিল বলে সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা যায়। এই সূত্রে প্রকাশ, ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে মরিগাঁও জেলায় আজ ভোরে এই ভূকম্প ৫০ কিমি গভীরে আঘাত হানে।এর ফলে জোরহাট, কার্বি আংলং, হোজাই, করিমগঞ্জ, হাইলাকান্দি ইত্যাদি বহু এলাকায় কম্পন টের পেয়ে বাদিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।এই রাজ্যের কিছু অংশ সহ পাশের নাগাল্যান্ড,ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ইত্যাদি রাজ্যেও ভূকম্প হয়। এখন অবধি কোন ক্ষয়ক্ষতির খবর আসেনি।
উল্লেখ্য, অসম সহ উত্তর পুর্বাঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে গণ্য করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*