রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশের পানীয় জল দূষণের ঘটনার রেশ না মিলতেই ওড়িশার সরকারি বিদ্যালয়ে জন্ডিসে ৪০ জনের বেশি পড়ুয়ার আক্রান্ত হওয়া নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, খুরদার জওহর নবোদয় বিদ্যালয়ের ৪০ জনের বেশি পড়ুয়ার এই রোগ ধরা পড়েছে। বড়দিনের ছুটির পর বিদ্যালয় খোলার পর এই রোগের প্রাদুর্ভাব জানা যায়। জনস্বাস্থ্য অধিকর্তা নীলকান্ত মিশ্র বলেন, ক্রিসমাসের ছুটি পর বিদ্যালয় খুললে প্রথমে এক পড়ুয়ার জন্ডিস ধরা পড়ে। এরপর অনেক পড়ুয়াই এই রোগে আক্রান্ত হয়েছে। রবিবার জেলা স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা ওই বিদ্যালয় পরিদর্শন করেন। আজ রাজ্য স্তরের একটি দলও সেখানে যান। নীলকান্ত মিশ্র আরও বলেন,তাঁরা পরিস্থিতি তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
ওড়িশার জল নিগমের জেনারেল ম্যানেজার রাজেন্দ্রনাথ নায়ক জানান, বিদ্যালয়ের জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। তিনি জানান, জল নিগমের সরবরাহ করা জলের দূষণ হয়নি বলে মনে হয়। তাঁদের সন্দেহ, বাইরের কোন খাবার থেকে এই সংক্রমণ হয়েছে।
এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও উদ্বিগ্ন। তাঁরা আক্রান্ত পড়ুয়াদের সুস্থ করতে সব রকম ব্যবস্থা নিচ্ছেন।

Be the first to comment