বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষিত দের সারা বছর নিয়মিত কাজ দেওয়া সহ বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার। তাঁদের দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে তাঁদের সঙ্গে কথা বলার ও আর্জি জানালেন তিনি। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শুভংকর সরকার বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, তাপ প্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এই কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান আছে। তিনি বিপর্যয় মোকাবিলা, অসামরিক প্রতিরক্ষা কর্মীদের সারা মাসের কাজ,তাঁদের সামাজিক সুরক্ষা, মর্যাদা, নিয়মিত কাজ ও বেতন ইত্যাদি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*