১০টা

Spread the love
  1. গঙ্গাসাগরের সেতু শিলান্যাসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা নিশ্চয় SIR-এ নাম তুলতে চাই। কিন্তু এরকম গায়ের জোরে কেন! সময় নিয়ে ২ বছর ধরে চলুক না। এ ভাবে ৮৫ বছরের মা, গর্ভবতী মহিলাকে শুনানিতে ডাকছেন কেন? ২ মাসে প্রায় ৭০ জন মারা গিয়েছে। অনেকে আত্মঘাতী হতে গিয়েছিল, হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তোমাদের হৃদয় কাঁদে না? বিয়ের পর অনেক মেয়ের পদবি পরিবর্তন হয়, সেটা গদর্ভগুলো বোঝে না। সিনহাকে সিংহ লেখা দিলে নাম কেটে দিচ্ছে। তোমাদের অন্যায়, অনাচার সবাই দেখছে। যতই চেষ্টা করুক না কেন বিজেপি, মিলবে না জিলিপি।’
  2. গঙ্গাসাগরের সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে গঙ্গাসাগরের পরিকাঠামো ছিল অত্যন্ত খারাপ। ২০১১-এর পর আমরা উন্নত করেছি। এখন একাধিক হেলিপ্যাড তৈরি হয়েছে। কত জেটি তৈরি হয়েছে।
  3. দীপুচন্দ্র দাস এবং খোকন দাসের মৃত্যুকে কেন্দ্র করে অস্থিরতার মধ্যেই সোমবার সন্ধ্যায় যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় একেবারে জনসমক্ষে রানা প্রতাপ বৈরাগী (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।
  4. নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ফেডেরাল কোর্টহাউসে উপস্থিত করানো হলো সোমবার।
  5. আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাড়িতে হানা দিল দুষ্কৃতী! সোমবার আমেরিকার ওহায়ো প্রদেশের সিনসিনাটিতে অবস্থিত ভ্যান্সের বাসভবনে এই হামলা হয়। ঘটনাস্থল থেকেই ওই ব্যক্তিকে আটক করা হয়।
  6. আসানসোলের সালানপুর থানার অধীন দেন্দুয়া এলাকায় একটি গ্লাস কারখানার গোডাউনে আগুন লাগে সোমবার বিকেলে। দমকলের একটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
  7. সবং ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের লুটুনিয়া গ্রামে এক গৃহবধূকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ। তিনি ওই গ্রামের একটি স্বনির্ভর দলের সহ-দলনেত্রী। অভিযোগ, স্ব-সহায়ক দলের প্রায় তিন লক্ষ টাকার লোন তিনি আত্মসাৎ করেছেন।
  8. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিজাব বিতর্কে ইংরেজির বিভাগীয় প্রধানকে পদ থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ তদন্ত কমিটির। কমিটির অন্য সদস্যদের সিদ্ধান্তের সঙ্গে সহমত হননি রাজ্যপালের মনোনীত সদস্য বা নমিনি কাজি মাসুম আখতার।
  9. ডাইনি অপবাদকে কেন্দ্র করে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁরই নাতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মামুদপুর গ্রামে। মৃতার নাম লক্ষ্মী সরেন (৬৯)। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত নাতি সঞ্জয় টুডু (২১) ও তাঁর শাশুড়ি মিঠুন সরেনকে (৫০) গ্রেপ্তার করেছে।
  10. অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে IPL-এর সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিল তারা। সোমবার এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*