রোজদিন ডেস্ক : গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ভাষণের কিছু সাধারণ ভুল বলা নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টও করেন তিনি।
এরপরই এক্স হ্যান্ডলে তাঁকে পালটা দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লেখেন, “মানুষের সেবার চেয়ে বড় উপাসনা আর কিছু নেই। আর এই ধরনের নোংরা মুখের প্রাণীরা, যারা নারীদের * বলে জঘন্যতম গালিগালাজ করে, তাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসের পবিত্র নাম উচ্চারণ করার সাহস করা উচিত নয়।”

Be the first to comment