পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজো উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর।
  2. আজ ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস। এই উপলক্ষে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী।
  3. নেতাজি বেঁচে থাকলে আজ তাঁকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হত। রেড রোডে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত নেতাজি স্মরণ মঞ্চ থেকে কমিশনকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
  4. সরস্বতী পুজো উপলক্ষে আজ দুপুরে আশুতোষ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  5. দিল্লিতে নাবালিকা ধর্ষণ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
  6. বইমেলা সুবর্ণজয়ন্তী বর্ষে বাংলায় তৈরি হবে বইতীর্থ, বইমেলার উদ্বোধনে ঘোষণা মুখ্যমন্ত্রীর, দিলেন ১০ কোটি টাকাও।
  7. বাংলা-সহ গোটা দেশে পালিত হচ্ছে নেতাজি জন্মজয়ন্তী। সোশ্যাল মিডিয়ায় নেতাজি অন্তর্ধান রহস্য উন্মোচনের দাবি জানালেন মুখ্যমন্ত্রী।
  8. নেতাজির পৈতৃক ভিটে কোদালিয়া গ্রামে সাড়ম্বরে পালিত হচ্ছে তাঁর জন্মদিন।
  9. জাপানের রেনকোজি মন্দির থেকে তাঁর চিতাভষ্ম দেশে ফেরানোর আর্জি জানালেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ।
  10. আজ শুক্রবার থেকে সর্বসাধারণের জন্য খুলে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
  11. ফের মধ্যপ্রদেশের ইন্দোরে বিষাক্ত জল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কমপক্ষে ২৫ জন, তীব্র আতঙ্ক এলাকায়।
  12. ছুটির দিন সাতসকালে উল্টোডাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু এক পথচারীর। গুরুতর জখম আরও এক স্কুটিচালক।
  13. রবিবার রক্ষণাবেক্ষণের জন্য ফের টানা ১৬ ঘণ্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু।
  14. জলপাইগুড়ি ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্ম ও কামরার ফাঁক গলে লাইনে পড়ে মৃত্যু মহিলার।
  15. বালুরঘাট আদালতের বিচারকের রহস্যমৃত্যু, বন্ধ ফ্ল্যাটে দেহ উদ্ধার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*