বাংলাদেশে ফের পরিকল্পিত খুনের অভিযোগ হিন্দু যুবককে

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের নরসিংদীতে এক হিন্দু যুবককে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো। যা ওই দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। আদতে কুমিল্লার বাসিন্দা চঞ্চল চন্দ্র ভৌমিক দীর্ঘদিন ধরে নরসিংদীর এক গ্যারেজে কাজ করতেন। সেখানেই থাকতেন। শুক্রবার গভীর রাতে কে বা কারা বাইরে থেকে ওই গ্যারেজে আগুন ধরিয়ে দেয়। এলাকার মানুষ তা টের পেয়ে দমকলে খবর দেন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিভলে ভিতর থেকে চঞ্চলের ঝলসে যাওয়া অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। তাঁরা এই ঘটনায় দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন। তিনি পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। আশঙ্কা, আতঙ্কও দেখা দিয়েছে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
নিহত চঞ্চল ওখানে বহুদিন ধরে কাজ করতেন। কেন তাঁকে এই ভাবে মারা হল তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।
বাংলাদেশের নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সব মহলই উদ্বিগ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*