রোজদিন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ-সহ রাজ্যের ১১ জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। মালদার বিশিষ্ট সাহিত্যিক অশোক কুমার হালদার, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মন্ডল, নকশি কাঁথা শিল্পী তৃপ্তি মুখার্জি, দার্জিলিং এর শিক্ষাবিদ গম্ভীর সিং ইয়ংজোন, সাঁওতালি সাহিত্যিক রবিলাল টুডু, তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথ, গবেষক মহেন্দ্রনাথ রায়, নাট্যকার হরিনাধব মুখার্জি, সঙ্গীতজ্ঞ কুমার বসু ও তরুণ ভট্টাচার্য এই সম্মান পেয়েছেন। তবে রাজ্যে কেউ এবার পদ্মভূষণ, পদ্মবিভূষণ পাননি।
জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় রাজ্যের চলচ্চিত্র মহল খুশি। অনেকেই তাঁকে অভিনন্দিত করেন।
উত্তরবঙ্গের গবেষক শিক্ষাবিদ মহেন্দ্র নাথ রায় নিজেই মনোনয়ন পাঠিয়েছিলেন, পদ্মশ্রী মেলায় খুশি তিনিও।
এই রাজ্যের নকশি কাঁথা শিল্পের জগতে তৃপ্তি মুখার্জি নাম বিশেষ উল্লেখযোগ্য, এই সম্মান মেলায় খুশি সব মহল।

Be the first to comment