- জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নির্বাচন কমিশন ‘মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে ব্যস্ত’ বলেও অভিযোগ তাঁর। জাতীয় ভোটার দিবস পালনকে ‘করুণ প্রহসন’ বলেও কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোটার দিবস পালনের কোনও অধিকার নির্বাচন কমিশনের নেই বলেও দাবি তাঁর।
- অ্যাক্সিয়ম-৪ মিশনের অন্যতম নভশ্চর হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে দিন ২০ কাটানোর বিরল অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ বার অশোকচক্র সম্মানে ভূষিত করা হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লাকে।
- RJD দলের সর্ব ভারতীয় কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্ত হলেন তেজস্বী যাদব। রবিবার রাষ্ট্রীয় জনতা দলের জাতীয় এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
- লোকাল ট্রেনে যাত্রীদের মধ্যে বচসার জেরে খুন হলেন এক অধ্যাপক। মুম্বইয়ের মালাড স্টেশনে ট্রেনটি ঢোকার মুখে শনিবার এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ৩৩ বছরের অধ্যাপক অলোক কুমার সিং তাঁর সহযাত্রী ওমকার শিন্দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। আর এর জেরেই ওমকার, অধ্যাপক আলোককে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। আহত আলোককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানেই তাঁর মৃত্যু হয়।
- প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক এবং লেখক মার্ক টালি। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত কয়েক দিন ধরেই নয়াদিল্লির সাকেত এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
- এসআইআর-এর শুনানি পর্বে এ বার ডাক পেলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা নিজেই জানিয়েছেন তিনি।
- এসআইআর আতঙ্কে মৃত্যু হলো আরও এক বৃদ্ধার। কোচবিহারের শীতলকুচির নলগ্রামের ঘটনা। শনিবার ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য নোটিস আসে ছাপিয়া খাতুন বিবির কাছে। পরিবারের সদস্যদের দাবি, ওই নোটিস পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। উদ্বেগের জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার মৃত্যু হয়েছে তাঁর।
- হায়দরাবাদে নামপল্লি এলাকায় ফার্নিচারের দোকানে আগুন লেগে মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে দু’জন শিশু এবং এক জন বৃদ্ধা।
- নির্মীয়মাণ সেতুর ধাতব প্লেট মাথায় পড়ে মৃত্যু হয়েছে এক নাবালিকা এবং তার বাবার। গুজরাটের সুরাট এলাকার ঘটনা।
- নদিয়ার কৃষ্ণনগরের করিমপুর রাজ্য সড়কে দু’টি বাসের রেষারেষি। এর মধ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় মৃত্যু হয় এক যাত্রীর। আহত আরও বেশ কয়েকজন যাত্রী।

Be the first to comment