- আজ ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এ বছরও কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আয়োজন করা হয়েছে।
- প্রজাতন্ত্র দিবসে এক্স হ্যান্ডলে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘প্রজাতন্ত্র দিবস আমাদের সম্মিলিতভাবে একটি বিকশিত ভারত গড়ে তোলার সংকল্পে নতুন উদ্যম ও উৎসাহ যোগ করুক।’
- প্রজাতন্ত্র দিবসে রীতি মেনে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের।
- ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুল্কাকে অশোক চক্র দিয়ে বিশেষ সম্মানে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
- রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আনন্দপুরে গোডাউনে বিধ্বংসী আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকল সূত্রে খবর, খোঁজ মিলছে না ছয় শ্রমিকের।
- বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি আরোহীর। মৃতের নাম ব্রত মণ্ডল (৪২)।
- মেক্সিকোয় ফুটবল মাঠে দুষ্কৃতীদের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। গুরুতর জখম ১২ জন। মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের সালামানকা এলাকার লোমা দে ফ্লোরেসে রবিবার ফুটবল ম্যাচ ছিল।
- ভয়াবহ তুষারঝড়ে আমেরিকায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। লুইসিয়ানায় হাইপোথার্মিয়ায় কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে, টেক্সাসে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাকি তিন জন মারা গিয়েছেন নিউ ইয়র্কে।
- ফিলিপিন্সের দক্ষিণ প্রদেশের বাসিলানে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু-সহ একটি ফেরি ডুবে গিয়েছে। সোমবার ভোরবেলায় দুর্ঘটনা ঘটার পর থেকে এখনও পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ কমপক্ষে ৪৩ জন।

Be the first to comment