গুজরাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ৭, আহত ৩

Spread the love

রোজদিন ডেস্ক : গুজরাটের বনসকন্ঠে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ৭ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বনসকন্ঠের আবু পালানপুর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। সূত্রের খবর, একটি গাড়ি রাজস্থান থেকে পালানপুর হাসপাতাল যাওয়ার পথে একটি ট্রাক ভুল দিক থেকে এসে প্রচন্ড জোরে ধাক্কা দেয়। এর তীব্রতায় গাড়িতে থাকা ৯ যাত্রীর ৬ জনই ঘটনাস্থলে প্রাণ হারান। গুরুতর আহত দের মধ্যে পরে একজন হাসপাতালে শেষ নিশ্বাস ফেলেন।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নামে। পুলিশ এর তদন্ত করছে।
এই দুর্ঘটনায় ওই সড়কে দীর্ঘক্ষণ যানজট হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*