রোজদিন ডেস্ক : বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতির কাছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। তাঁর মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিকমহলে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করে লিখেছেন, “শ্রী অজিত পাওয়ারজি ছিলেন জনগণের নেতা, যার একটি শক্তিশালী জন সংযোগের ভিত্তি ছিল। তিনি মারাঠা জনগণের সেবায় সামনের সারিতে থাকা একজন পরিশ্রমী ব্যক্তিত্ব হিসাবে সম্মান পেয়েছেন। প্রশাসনিক বিষয়ে তাঁর বোঝাপড়া এবং দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়নের প্রতি তাঁর অবদানও উল্লেখযোগ্য ছিল। তাঁর অকাল প্রয়াণ খুবই দুঃখজনক। তাঁর পরিবার এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করে লেখেন- “অজিত পাওয়ারের আকষ্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীরা আজ সকালে বারামতিতে একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন, এই খবরে আমি মন থেকে বেদনা অনুভব করছি। তাঁর পরিবার, তাঁর কাকা শরদ পাওয়ারজি এবং প্রয়াত অজিতজির সমস্ত বন্ধু এবং অনুগামীদের প্রতি আমার সমবেদনা। ঘটনাটির যথাযথ তদন্ত হওয়া দরকার।”শোকপ্রকাশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি লিখেছেন, ” মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ারজি ও তার সহকর্মীদের আজ বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। মহারাষ্ট্রের মানুষের পাশে আছি এই দুঃখের মুহূর্তে। এই দুঃখের সময়ে আমি পুরো পাওয়ার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”

Be the first to comment