ইন্দোরে জল দূষণে মৃত্যু, এক সদস্যর কমিটি গঠিত হল

Spread the love

রোজদিন ডেস্ক :মধ্যপ্রদেশের ইন্দোরে পানীয় জল দূষণে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় এক সদস্যর তদন্ত কমিশন গঠিত হল। মধ্যপ্রদেশ উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি সুশীল কুমার গুপ্তকে এই তদন্তের দায়িত্ব দিয়েছে উচ্চ আদালতের ইন্দোর বেঞ্চ।

এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে মধ্যপ্রদেশ উচ্চ আদালত এই ঘটনার নিরপেক্ষ, স্বাধীন তদন্ত করার সিদ্ধান্ত নেয়।
ভগীরথপুরায় পানীয় জল দূষণের ঘটনার কারণ সহ সার্বিক বিষয় তদন্ত হবে।
কমিশন গঠনের চার সপ্তাহ পর অন্তর্বতী রিপোর্ট পেশ করা হবে।
কমিশনকে আধিকারিকরা-সহ সাক্ষী প্রমুখদের ডাকার অধিকার দেওয়া হয়েছে।
বিচারপতি বিজয় কুমার শুক্লা ও বিচারপতি অলক অবস্থি এই রায় দিয়েছেন৷ ৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*