২ ফেব্রুয়ারি কমিশনে মমতা ও তৃণমূল প্রতিনিধিরা, তৃণমূলনেত্রীকে চিঠি কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : অবশেষে তৃণমূল কংগ্রেসের আবেদন মেনে তাঁদের সময় দিল নির্বাচন কমিশন। সূচি অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টেয় তৃণমূল সুপ্রিমোকে দেখা করার সময় দিয়েছে কমিশন। ওইদিন তিনি সঙ্গে প্রতিনিধিদলও নিয়ে যেতে পারবেন বলেই জানিয়েছে কমিশন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এ কথা জানানো হয়েছে। ওইদিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক হতে পারে তৃণমূলনেত্রীর। দলীয় সূত্রে খবর, তাঁর সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জন সাংসদ। এছাড়াও এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের কয়েক জন সদস্যও ওই প্রতিনিধিদলে থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে। এর আগে বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল তৃণমূলনেত্রীর। কিন্তু বেলার দিকে সেই সফর স্থগিত করা হয়। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কমিশনের কাছে প্রতিবাদ জানানোর কথা ছিল তাঁদের। পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর সফর আরও চারদিন পিছিয়ে গেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*