রোজদিন ডেস্ক : আটাত্তর বছর আগের এই দিনটিতে আততায়ীর গুলিতে লুটিয়ে পড়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। সর্বজনশ্রদ্ধেয় মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ জাতির জনককে শ্রদ্ধা জানান। কলকাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের নেতৃত্বে গান্ধী মুর্তির পাদদেশে জাতির জনককে শ্রদ্ধা জানিয়ে মনরেগা বাঁচাও সত্যাগ্রহ পালন করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ওঁর “স্বদেশি ” ডাকই উন্নয়নশীল ভারতের মূল স্তম্ভ। আত্মনির্ভর ভারতের মূল সুর।
গান্ধীজির ব্যক্তিত্ব ও কর্ম দেশবাসীকে চিরদিন কর্তব্যর পথে উৎসাহিত করবে। মানবতা রক্ষায় বাপুজি সব সময় অহিংসার পথ নিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যা পৃথিবীকে অস্ত্র ছাড়াই পরিবর্তন করতে পারে।

লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে বলেন, উনি একজন চিন্তা ও আদর্শ ছিলেন। আবেগের সঙ্গে তিনি বলেন, গান্ধীজি শুধু একজন মানুষ ছিলেন না, উনি ছিলেন একজন চিন্তন, যা এক সাম্রাজ্য, ঘৃণিত আদর্শ, অহংকারকে মুছে দিতে পারে৷
স্বাধীনতার যে মৌলিক মন্ত্র উনি দিয়ে গেছেন, অহিংস মন্ত্রে সব হিংসা, ভীতিকে দূর করা যায়, শক্তি, দম্ভর থেকে সত্য অনেক বেশি শক্তিশালী বলে জানান।
গান্ধীজি ভারতের অমর আত্মা, শহিদ দিবসে তাঁকে প্রণাম জানান তিনি।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শহিদ দিবসে জাতির জনককে শ্রদ্ধা জানিয়ে বলেন, বৈষ্ণব তিনিই, যিনি অন্যের ব্যথা অনুভব করেন, ঘৃণাকে সরাতে পারেন
কলকাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের নেতৃত্বে প্রদীপ ভট্টাচার্য, আশুতোষ চ্যাটার্জি, সুমন রায় চৌধুরী, রোহন মিত্র, মিতা চক্রবর্তী প্রমুখ সত্যাগ্রহ পালন করেন।

Be the first to comment