নজরে বঙ্গভবনের নিরাপত্তা, কলকাতা থেকে যাচ্ছে পুলিশের বড় টিম

Spread the love

রোজদিন ডেস্ক : সোমবার সকালে দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে বঙ্গভবনে প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই বঙ্গভবনে থাকা বাংলার এসআইআর ভুক্তভোগী পরিবারগুলির নিরাপত্তা নিয়ে তৎপর হল রাজ্য প্রশাসন। সূত্রের খবর, তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য পুলিশের একটি বড় দল দিল্লি যাচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন র‍্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যরাও। গোটা টিমের।দায়িত্বে থাকছেন ডিএসপি পদমর্যাদার এক অফিসার।পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছেন। এবার ডিএসপি-সহ মোট ২২ জনের একটি দল রাজধানীতে যাচ্ছে। দলে একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকও রয়েছেন। মঙ্গলবার রাতেই তাঁদের ফ্লাইট বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*